Posts

Showing posts from August, 2023

কালীয় দমনের গান

Image
ইউটিউবে ঘুরতে ঘুরতে একদিন তিল্লানার সাথে দেখা হলো... নামটা নতুন, ভাবলাম শুনে দেখি।  প্রথমটা ভেবেছিলাম তারানারই মতো, তালের সাথে সুর মিলিয়ে এগোচ্ছে। তারপর গান যত এগোলো, অরুণা সাইরাম যত সুর, তাল, শব্দ, ভাব, ঘুড়ির সুতোর মতো ছাড়তে শুরু করলেন, বুঝলাম আমার লিমিটেড জ্ঞানের মধ্যে এ জিনিসের সাথে তুলনীয় কিছুর সাথে আগে আমার পরিচয় হয়নি। উৎসব: সৌমিক দত্তের সাথে এখানে একই গানের আরেকটু এদিক ওদিক রূপ রয়েছে। কোনটা বেশি ভালো লাগছে, বুঝতে পারছিলাম না.. একবার এটা, একবার ঐটা।  তবে কোনো পুরোনো মন্দিরের পাথুরে মেঝের ওপর বসে এই গান শোনা, আর সাজানো অডিটোরিয়ামের নরম চেয়ারে বসে এই গান শোনার অনুভূতির মধ্যে কোনটা যে নিক্তির বিচারে জিতে যাবে, সেটাতো বলাই বাহুল্য।