Posts

Showing posts from May, 2024

ছলনা

  কাওয়ালি গানের সবচেয়ে ছোটবেলার অভিজ্ঞতা হলো আকবর মেরা নাম নাহি। তারপর আরো কিছু একই ধরণের গান শুনে আমার ধারণা হয়েছিল, কাওয়ালি মানেই তালি মেরে মেরে চেঁচিয়ে চেঁচিয়ে গান গাওয়া। একটু যখন বয়েস বাড়ল, এ আর রহমান ঝড়ের মতো ঢুকে পড়লেন জীবনে, আর তারপর কিশোরী বয়েসে দুম করে নাগালের মধ্যে চলে এলেন নুসরত ফতে আলী.. বয়সের এখন আর গাছ পাথর নেই, এখন বুঝে গেছি, ব্যাপারটা সবসময় গানের বা গায়কের না, আবহের। যত দিন যাচ্ছে, উপলব্ধি করছি, সুফি কাওয়ালি আমার বেশ ভালো লাগে। সুফি আজকাল টানছে, টানছে, পুরো সত্তা অধিকার করে নিচ্ছে মাঝে মাঝে। মোদ্দা ব্যাপারটা একই, যেমন পূজা আর প্রেম ঘেঁটে যায়। মাইসোরে থাকতে গৌতম ভাটিয়ার কাছে প্রথম কোক স্টুডিও সম্পর্কে শুনেছিলাম। অনেকেই আছেন, ফিউশন যাদের পছন্দ না। ক্লাসিক্যালের সাথে রক, লোক গানের সাথে টেকনো.. অনেকে অনেক কিছু করছে। কত লোক এসবের নামেই নাক সিঁটকোন।  আমার এরকমটা লাগেনা, গানের ভাব বজায় রেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নতুন পুরোনো মিলিয়ে দিকনা, বিবিধের মাঝে মিলন তো ভালই। তাছাড়া কত রাত, কত দিন, কত সপ্তাহ কোক স্টুডিও আমায় মজিয়ে রেখেছে, হৃদয় ‘দ্রব’ করেছে,...